প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সংসদের শরীয়তপুর-৩ আসনের উপনির্বাচনের জন্য আওয়ামী লীগ আগামী ৭, ৮ ও ৯ ফেব্রুয়ারি পর্যন্ত দলীয় মনোনয়নপত্র বিতরণ ও ১০ ফেব্রুয়ারি জমা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ রোববার বিকেলে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আওয়ামী লীগের সভাপতি এবং সংসদীয় বোর্ডের চেয়ারম্যান শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান।তবে চূড়ান্ত মনোনয়নের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য সংসদীয় বোর্ড আগামী ১২ ফেব্রুয়ারি আবার বৈঠকে বসবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। সংসদীয় বোর্ডের সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, ওবায়দুল কাদের, কাজী জাফরুল্লাহ এবং সৈয়দ আশরাফুল ইসলাম প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।