আঁচলাই বিদ্যালয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গান, নৃত্য, কৌতুক, অভিনয়, জারি-সারি-পালাগান ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে বগুড়ার শিবগঞ্জ উপজেলার আঁচলাই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩০ মার্চ এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজনীন বানুর সভাপতিত্বে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উত্তরাঞ্চল ফেডারেল সাংবাদিক পরিষদের সভাপতি তৌহিদুর রহমান মানিক। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সহকারী শিক্ষা কর্মকর্তা কবির আহম্মেদ, সাজেদুল ইসলাম, আবদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাবিবুল আলম, আবদুুর রউফ, আরেফিন হক, আহম্মদ আলী, সাহিনুর ইসলাম, খাজা ময়েন উদ্দিন, শারমিন সুলতানা, জুলাইয়া আরজুমান, রহিমা খাতুন, আবদুল বাছেদ প্রমুখ।