আংটি বদল করলেন হ্যালি-অলিভিয়ের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবশেষে রহস্যের চাদরটা টেনে নামালেন অলিভিয়ের মার্টিনেজ। ৪৬ বছর বয়সী এই ফরাসি অভিনেতা স্বীকার করলেন, ‘হ্যাঁ, হলিউড তারকা হ্যালি বেরিকে বিয়ে করতে যাচ্ছি আমি।’ ২০১০ সালে ডার্ক টাইড ছবির শুটিং চলাকালে এই দুই তারকার পরিচয়, তারপর প্রেম। মিয়ামিতে নিজের একটি রেস্তোরাঁ উদ্বোধনের সময় অলিভিয়ের বললেন, ‘আমাদের আংটি বদলের ঘটনা সত্যি। তবে একটি অলংকার নির্মাতা প্রতিষ্ঠান দাবি করছে, আংটিটা তাদেরই বানানো। এটা মিথ্যা কথা। আসলে তা বানিয়েছেন ইরানের জহুরি রবার্ট ম্যাজলো।’ ব্যাং শোবিজ।