আই কে গুজরাল আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দর কুমার গুজরাল আজ শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে নয়াদিল্লির গুরগাঁওয়ে মেদান্তা হাসপাতালে মারা গেছেন। লোকসভায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধ আজ তাঁর মৃত্যুর খবর ঘোষণা করেন। খবর পিটিআইয়ের।বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন আই কে গুজরাল। ১৯ নভেম্বর ফুসফুসের সংক্রমণের জন্য গুজরালকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় এক বছর ধরে তাঁকে চিকিত্সা দেওয়া হচ্ছিল। এরপর তিনি ফুসফুসের মারাত্মক সংক্রমণে আক্রান্ত হন।১৯৯৬ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত গুজরাল ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। ওই সময় ভারতের রাজনীতি সংকটাপন্ন সময় পার করছিল। এইচ ডি দেব গৌড়ের স্থলাভিষিক্ত হন গুজরাল। ভারতের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সুসম্পর্ক রক্ষার জন্য গুজরাল প্রশংসিত হন। তিনি দুবার ভারতের পররাষ্ট্রমন্ত্রীও ছিলেন।