আই কে গুজরালের শারীরিক অবস্থা সংকটাপন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দর কুমার (আই কে) গুজরালের শারীরিক অবস্থা সংকটাপন্ন। আজ বুধবার চিকিত্সকেরা এ কথা জানান।‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে বলা হয়েছে, ৯৩ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী হরিয়ানার গুরগাঁওয়ের মেডিসিটি মিতান্ডা হাসপাতালে চিকিত্সাধীন। ফুসফুসে সংক্রমণের কারণে ১৯ নভেম্বর তাঁকে এই হাসপাতালে ভর্তি করা হয়। তাঁকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দিয়ে রাখা হয়েছে। চিকিত্সক কে এল সেহগাল জানান, ইন্দর কুমার গুজরালের শারীরিক অবস্থা সংকটাপন্ন।