আইইউবিতে ভারতীয় শিল্পীর সংগীতসন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে বৃহস্পতিবার সংগীতসন্ধ্যার আয়োজন করা হয়। গান করেন ভারতের উদীয়মান সংগীতশিল্পী ইমন চক্রবর্তী। শিল্পীকে অভিনন্দন জানিয়ে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত উপাচার্য এম ওমর রহমান। পরে শিল্পী ইমন চক্রবর্তী রবীন্দ্রসংগীত ‘এবার মরা গাঙ্গে বান এসেছে’ দিয়ে তাঁর পরিবেশনা শুরু করেন। এরপর তিনি একে একে গেয়ে শোনান মমচিত্তে নিতি নৃত্যে, সোনার হরিণ চাই, দিবস রজনী আমি যেন কার আশায় আশায়, আলো আমার আলো প্রভৃতি গান। বিজ্ঞপ্তি।