আইএইএ পরিদর্শকদের উত্তর কোরিয়া প্রবেশের অনুমতি দেবে পিয়ংইয়ং
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিয়ংইয়ং উচ্চমাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ করছে কি না, তা নিশ্চিত করতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের উত্তর কোরিয়া সে দেশে প্রবেশের অনুমতি দেবে।মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো রাজ্যের গভর্নর বিল রিচার্ডসন উত্তর কোরিয়া সফর শেষে বেইজিং এসে আজ মঙ্গলবার এ কথা বলেন। কোরীয় উপদ্বীপে চলমান উত্তেজনা নিরসনে তিনি এক ব্যক্তিগত সফরে উত্তর কোরিয়ায় গিয়েছিলেন। রয়টার্স।