আইএইএর প্রতি সহযোগিতা অব্যাহত রাখবে ইরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে ইরান। আইএইএতে নিয়োজিত ইরানের প্রতিনিধি আলী আসগর সুলতানি এ কথা বলেছেন।বিতর্কিত পরমাণু কর্মসূচি বিষয়ে দুটি সফরের ব্যর্থতা নিয়ে আইএইএর দুঃখ প্রকাশের পর আলী আসগর এ কথা বলেন। টাইমস অব ইন্ডিয়ার খবরে এ কথা বলা হয়েছে।আলী আসগর সুলতানির বরাত দিয়ে আধা সরকারি বার্তা সংস্থা ফার্স জানায়, ইরান পরমাণু শক্তিধর দেশ। তারা আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই পরমাণু বিষয়ে আইএইএকে ভবিষ্যতেও তাঁরা সহযোগিতা করবে। এর মধ্য দিয়ে দেশটি প্রমাণ করবে যে ইরানের পরমাণু কার্যক্রম শান্তিপূর্ণ এবং তাঁদের পরমাণু প্রযুক্তি কখনোই বেসামরিক কাজে ব্যবহূত হবে না। এদিকে পারচিন সামরিক স্থাপনা পরিদর্শনে আইএইএর প্রস্তাবের ব্যাপারে বলতে গিয়ে আলী আসগর বলেন, এ ধরনের পরিদর্শনের জন্য অবশ্যই একটি চুক্তির প্রয়োজন। কিন্তু এ ধরনের কোনো চুক্তি তাঁদের সঙ্গে করা হয়নি। গত নভেম্বরে আইএইএর একটি প্রতিবেদনে বলা হয়, তেহরানের দক্ষিণে পারচিন নামে একটি সামরিক স্থাপনায় পারমাণবিক অস্ত্র তৈরি করছে ইরান। কিন্তু ইরান কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করে। এদিকে, গত সোমবার আইএইএর জ্যেষ্ঠ সদস্যদের একটি দল ইরানের সঙ্গে দুই দিনব্যাপী আলোচনায় অংশ নিতে তেহরান সফর করে। ওই আলোচনায় পারচিন পরিদর্শনে পর্যবেক্ষক দলের অনুরোধ প্রত্যাখ্যান করে ইরান।