আইএইএর সঙ্গে চুক্তি নিয়ে আশাবাদী ইরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিচালক ইউকিয়া আমানোর সঙ্গে ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান ফেরাইদুন আব্বাসি দাভানির বহু প্রত্যাশিত বৈঠক আজ সোমবার শুরু হয়েছে। এর আগে আইএইএ আশা প্রকাশ করে যে তারা ইরানের বিতর্কিত পরমাণু বোমা গবেষণা স্থাপনাগুলোতে অনুসন্ধান চালাবে। এ নিয়ে ইরানের সঙ্গে তাদের একটি চুক্তিও হবে। এর পরিবর্তে ইরানে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল করা হবে ও হামলার হুমকি বন্ধ হবে।রয়টার্স জানায়, ২০০৯ সালে আইএইএর দায়িত্ব নেওয়ার পর আমানো এই প্রথমবারের মতো তেহরান সফর করছেন। উদ্দেশ্য হলো ইরান ও আইএইএর মধ্যকার উত্তেজনা নিরসন। তেহরান বিমানবন্দরে আমানোকে স্বাগত জানান ইরানে নিযুক্ত আইএইএর রাষ্ট্রদূত আলী আসগার সুলতানিয়্যাহ। তেহরান সফরকালে আমানো দেশটির প্রধান পরমাণু মধ্যস্থতাকারী সায়্যিদ জালিলি ও পররাষ্ট্রমন্ত্রী আলী আকবর সালেহির সঙ্গে দেখা করবেন।এর আগে ভিয়েনা বিমানবন্দরে আমানো বলেন, ‘আমি মনে করি, চুক্তিবদ্ধ হওয়ার সময় এখনই।’ তিনি বলেন, এরই মধ্যে এ ব্যাপারে বেশ অগ্রগতি হয়েছে। এক দিনের সফরকালে তেহরানের পারচীন পরমাণু স্থাপনায় যাবেন না বলে জানিয়েছেন আমানো। এদিকে আমানোর সঙ্গে বৈঠককে ইতিবাচক উল্লেখ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলী আকবর সালেহি বলেন, আমানোর সফরকে ইরান ইতিবাচক মনে করে। ইরান আইএইএর সঙ্গে চুক্তির ব্যাপারেও আশাবাদী।বিশ্লেষকদের মতে, আগামী বুধবার ইরাকের রাজধানী বাগদাদে বৈঠকের আগে আইএইএ প্রধান ও ইরানের প্রতিনিধিদের মধ্যকার আলোচনায় দুটি বিষয় প্রাধান্য পেতে পারে। একটি হলো আইএইএ প্রতিনিধিদলের ইরানের পরমাণু স্থাপনাগুলোতে সফর এবং এ-বিষয়ক চুক্তি আর অন্যটি হলো ইরানে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল।