আইএফআইসি ব্যাংকের পরিচালকের বিদেশ যাওয়ার অনুমতি স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইএফআইসি ব্যাংকের পরিচালক লুত্ফুর রহমান বাদলের বিদেশ যাওয়ার অনুমতি-সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। আগামী ৩ মার্চ পর্যন্ত হাইকোর্টের আদেশের কার্যকারিতা স্থগিত করা হয়েছে।এ সময়ের মধ্যে বাদলের বিরুদ্ধে আনীত অভিযোগ জমা দিতে বলা হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে সরকার পক্ষে করা আবেদন ৩ মার্চ শুনানির জন্য নির্ধারণ করেছেন আদালত।আজ সোমবার দুপুরে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এস কে সিনহা রাষ্ট্রপক্ষের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। জানা যায়, গতকাল হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ বাদলকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে আদেশ দিয়েছিলেন। এতে স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদনটি করে।আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল ও বাদলের পক্ষে শেখ ফজলে নূর তাপস মামলাটি পরিচালনা করেন।