আইএসআই প্রধান ব্যর্থতার কথা স্বীকার করলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্লামেন্টের এক যৌথ গোপন সভায় আজ শুক্রবার অ্যাবোটাবাদের ঘটনায় নিজের ব্যর্থতার কথা স্বীকার করেছেন পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের প্রধান লে. জেনারেল আহমদ সুজা পাশা।২ মে মার্কিন সেনাবাহিনীর একটি বিশেষ কমান্ডো ইউনিট অ্যাবোটাবাদে ঝটিকা হামলা চালিয়ে আল-কায়েদার প্রধান ওসামা বিন লাদেনকে হত্যা করে লাশ নিয়ে যায়।পাকিস্তানের তথ্যমন্ত্রী ফিরদাউস আসিক আওয়ান জানান, আইএসআইয়ের প্রধান পার্লামেন্টের কাছে অকপটে তাঁর ব্যর্থতার কথা স্বীকার করেন। এ জন্য পার্লামেন্টের কাছে সব ধরনের জবাবদিহি করতে প্রস্তুত বলেও তিনি জানান। জেনারেল সুজা পার্লামেন্টের কাছে একধরনেরই আত্মসমর্পণই করেছেন। দ্য নিউজ অনলাইন।