আইএসআইপ্রধান ওয়াশিংটন গেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের প্রধান লেফটেন্যান্ট জেনারেল সুজা পাশা গতকাল শুক্রবার ওয়াশিংটনের উদ্দেশে ইসলামাবাদ ত্যাগ করেছেন। পাকিস্তানে ওসামা বিন লাদেনের উপস্থিতি বিষয়ে ইসলামাবাদের অবস্থান ব্যাখ্যা করতে তিনি যুক্তরাষ্ট্রে গেছেন বলে আজ শনিবার দৈনিক ডন জানিয়েছে। ডন অসমর্থিত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, আইএসআইপ্রধান সুজা পাশা ওয়াশিংটনের উদ্দেশে রওনা হওয়ার আগে ইসলামাবাদে সিআইএ স্টেশনপ্রধানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি সন্ত্রাসবিরোধী যুদ্ধে আইএসআইয়ের অবদান স্টেশনপ্রধানের কাছে তুলে ধরেন।নিউজ উইকের সহযোগী অনলাইন প্রকাশনা দ্য ডেইলি বিস্ট জানিয়েছে, পাকিস্তানে আল-কায়েদাপ্রধানের উপস্থিতি এবং মার্কিন অভিযান সম্পর্কে না জানার ব্যর্থতার জন্য সুজা পাশার পদত্যাগ এখন সময়ের ব্যাপার মাত্র।