আইএসপিআরের ভূমিকার প্রতি প্রশ্ন তুলেছে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি আদালতের অনুমতি ছাড়া খালেদা জিয়ার সেনানিবাসের সিলগালা করা বাড়ির বিভিন্ন কক্ষের ছবি গণমাধ্যমে প্রকাশ করা নিয়ে আইএসপিআরের ভূমিকার ব্যাপারে প্রশ্ন তুলেছে। আজ মঙ্গলবার নয়াপল্টনের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এ প্রশ্ন তুলেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, কোন আইনি ভিত্তিতে এবং কার অনুমতিতে আইএসপিআর এমন কাজ করেছে, তা নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে।খোন্দকার দেলোয়ার আরও বলেন, শনিবার বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে ‘উচ্ছেদে’র সময় গণমাধ্যমের কর্মীরা সে বাড়িতে যেতে চাইলেও তাঁদের যেতে দেওয়া হয়নি। অথচ তার পরদিনই উচ্ছেদের আলামত নষ্ট করে বাড়িতে আপত্তিকর জিনিসপত্র রেখে বিরোধীদলীয় নেত্রীর বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা চলছে। মহাসচিব আরও অভিযোগ করেন, নিজেদের সীমানা অতিক্রম করে আইএসপিআর সরকারকে অপকর্মে সহায়তা করছে, যা সামরিক বাহিনীর সুনামকে ক্ষুণ্ন করছে।