আইওয়ায় রিপাবলিকান প্রার্থী রমনির জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে প্রার্থী মনোনয়নের লক্ষ্যে আইওয়া অঙ্গরাজ্যে রিপাবলিকান দলের বাছাইপর্বের ভোটে ম্যাসাচুসেটসের সাবেক গভর্নর মিট রমনি জয়ী হয়েছেন। দলটির এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।গতকাল মঙ্গলবার আইওয়ায় রিপাবলিকান দলের বাছাইপর্বের প্রথম দিনের ভোট শুরু অনুষ্ঠিত হয়। এ ভোটে দলের মনোনয়ন প্রত্যাশী পেনসিলভানিয়ার সাবেক সিনেটর রিক স্যান্টোরুমের সঙ্গে মিট রমনির হাড্ডাহাড্ডি লড়াই হয়। মিট রমনি মাত্র আট ভোটের ব্যবধানে রিক স্যান্টোরুমকে পরাজিত করেন। ২১ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থান পেয়েছেন টেক্সাসের কংগ্রেসম্যান রন পল। রিপাবলিকান দল থেকে মনোনয়নের জন্য লড়াই করছেন ছয়জন। এঁদের মধ্যে মিট রমনি, রন পল ও রিক স্যান্টোরুম প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে আছেন। অন্য তিনজন হলেন, সাবেক স্পিকার নিউয়েট গিনরিচ, মিনেসোটা কংগ্রেসের সদস্য মিশেল ব্যাচমান ও টেক্সাসের গভর্নর রিক পেরি।