আইজিপির মায়ের ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকারের মা জয়নব হাশেম (৮০) আজ শনিবার ভোর সাড়ে চারটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। পুলিশ সদর দপ্তর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।জয়নব হাশেম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তাঁর গ্রামের বাড়ি রংপুরের পীরগাছায়। আজ বাদ আসর রাজারবাগ পুলিশলাইন মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তাঁকে বনানী গোরস্থানে দাফন করা হবে।