আইটেম গানে তিশমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও চলচ্চিত্রের আইটেম গানে কণ্ঠ দিলেন তিশমা। ‘নো ডেবিট, নো ক্রেডিট’ শিরোনামের এ গানটি ব্যবহার করা হবে ‘প্রিয়তমা, আমি দাঁড়ি তুমি কমা’ ছবিতে। গানটির কথা লিখেছেন প্রিন্স এবং সুর করেছেন জেকে।আইটেম গানে কণ্ঠ দেওয়া প্রসঙ্গে তিশমা বলেন, ‘একসময় ভিন্নধর্মী কণ্ঠের জন্য সবাই আমাকে আইটেম গানের জন্যই বেশি পছন্দ করত। এখন তারাই আমাকে সুরপ্রধান গান গাওয়ার প্রতি উত্সাহিত করছেন। তবে সুরপ্রধান গানই কিন্তু আমার বেশ পছন্দ।’গানের পাশাপাশি পড়াশোনা নিয়েও ব্যস্ত থাকতে হয়েছে তিশমাকে। সম্প্রতি পরীক্ষার ঝামেলা শেষ করেছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত তিশমা। জানালেন, ‘পরীক্ষার ঝামেলা তো শেষ, এখন নিজের ব্যান্ডটাকে একটু সময় দিতে চাই। এরই মধ্যে অবশ্য ব্যান্ডের লাইনআপেও পরিবর্তন আনা হয়েছে।’ব্যান্ড প্রসঙ্গে তিশমা বলেন, ‘খুব শিগগিরই নতুন লাইনআপ নিয়ে টেলিভিশনের লাইভ অনুষ্ঠানে গান করব। ইচ্ছে আছে, ব্যান্ড থেকে নিজের লেখা কিছু গান এবং নিজের সুরে শ্রোতাদের অ্যালবাম উপহার দেওয়ার। সেভাবেই কাজকর্ম সব এগিয়ে নিচ্ছি।’উল্লেখ্য, সর্বশেষ গত বছর মুক্তি পাওয়া ‘হূদয় ভাঙা ঢেউ’ ছবিতে আলাউদ্দিন আলীর সুরে একটি আইটেম গানে কণ্ঠ দিয়েছিলেন এই কণ্ঠশিল্পী। তিশমা জানিয়েছেন, প্রিয়তমা, আমি দাঁড়ি তুমি কমা ছবির শুটিং এরই মধ্যে শুরু হয়েছে। ছবিটির প্রধান অভিনয়শিল্পীরা হলেন নিলয় ও আইরিন। এ ছবিটির মধ্য দিয়ে র‌্যাম্প মডেল হিসেবে খ্যাত আইরিন চলচ্চিত্রের পর্দায় নাম লিখিয়েছেন।