আইটেম গানে বিদ্যা বালান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নামীদামি তারকাদের ছবির আইটেম গানে অংশ নেওয়ার ঘটনা বিরল। বেশির ভাগ তারকা ছবির ওই একটিমাত্র দৃশ্যে অংশ নেওয়ার বিষয়কে খাটো করে দেখেন। সে তারকা যদি পুরস্কারজয়ী হন, তাহলে তো কথাই নেই। তখন পা দুখানি আরও ভারী হয়। কিন্তু বিদ্যা বালানের সে বালাই নেই। দ্য ডার্টি পিকচার ছবির পুরস্কার জয় করা এই তারকা খ্যাতিমান নির্মাতা বিধু বিনোদ চোপড়ার ফেরারি কি সওয়ারি ছবির আইটেম গানে অংশ নিচ্ছেন। এটাই হবে তাঁর প্রথম আইটেম গান। ছবির পরিচালক রাজেশ মাপুস্কার ও রাজু হিরানির সঙ্গে বিধু সিদ্ধান্ত নেন, বিদ্যাই হবেন ওই আইটেম গানের যথার্থ শিল্পী। এই বিধুই তাঁর পরিণীতা ছবিতে বিদ্যাকে প্রথম সুযোগ দেন। এ কারণেই হয়তো বিদ্যা তাঁকে ফেরাতে পারেননি। ওয়েবসাইট।