আইটেম গানে ভিনা মালিক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবেদনময়ী তারকা ভিনা মালিক এবার ‘আইটেম গার্ল’ হয়েছেন হিন্দি ছবিতে। ছবিটি হচ্ছে রুমি জাফরির গলি গলি চোর হ্যায়। ছবিটির ‘চান্নু’ গানে নেচেছেন তিনি। এর নৃত্য পরিচালনায় রয়েছেন আহমেদ খান। গানটি গেয়েছেন মমতা শর্মা। সংগীতপরিচালক আনু মালিক। এ ব্যাপারে ভিনা বলেন, নাচ-গান মিলিয়ে এই আইটেম গানটি সম্পূর্ণ ভিন্ন ধাঁচের। সর্বোপরি এটি নিতিন মনমোহনের ছবি, যাঁর ছবিতে কাজ করা সম্মানের বিষয়। এভাবে সবকিছু মিলিয়েই আইটেম গানটি ভালো লেগে যায় তাঁর। এর আগে বেশ কয়েকটি ছবিতে আইটেম গার্ল হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। ওয়েবসাইট।