আইটেম গার্ল রানী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাথিয়া, যুবা অথবা কুচ কুচ হোতা হ্যায় ছবির মিষ্টি রানী নয়, পাশের বাড়ির মেয়ের ইমেজ ঝেড়ে ফেলে রানী এবার হাজির হবেন চটকদার রূপে। কারিনা কাপুর, ক্যাটরিনা কাইফ, দীপিকা পাড়ুকোনের পর এবার আইটেম গার্ল হচ্ছেন রানী মুখার্জি। ছবির নাম আইয়া। প্রযোজক অনুরাগ ক্যাশপ আর পরিচালক শচীন কুন্ডলকার। জানা গেছে, এই ছবিতে রানীকে দেখা যাবে একেবারেই অন্য চেহারায়। গানে রানীর সাজটা হবে একদম ‘টাপোরি’ ধাঁচের। অর্থাত্ মুম্বাইয়ের ভবঘুরেদের কায়দায়। এরই মধ্যে তার জন্য সব প্রস্তুতিও নিয়ে ফেলেছেন কোরিওগ্রাফার বৈভবী মার্চেন্ট। লাজুক এক মারাঠি মেয়ে প্রেমে পড়ার পরই কীভাবে ভোল পাল্টে ফেলে—তাই নিয়ে এই ছবি। এদিকে গত মাসে আদিত্য চোপড়ার সঙ্গে জন্মদিন পালন করে বিয়ের গুজবটা উসকে দিয়েছেন রানী। হয়তো এ বছরই বাজতে পারে রানীর বিয়ের সানাই। জিনিউজ ব্যুরো।