আইন, বিচার ও শাসন বিভাগ কেউ কারও অধীনে নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক বলেছেন, আইন, বিচার ও শাসন বিভাগ কেউ কারও অধীনে নয়, এরা একে অপরের পরিপূরক। এই তিন বিভাগ কেউ কারও কাছে জবাবদিহি করতে বাধ্য নয়। এই তিন বিভাগের জবাবদিহি জনগণের কাছে।আজ শনিবার বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউশন মিলনায়তনে হাইকোর্টের বিচারপতি এম ইমান আলীর বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি এ কথা বলেন।আজ সন্ধ্যায় একটি টিভি চ্যানেলে প্রচারিত খবর থেকে জানা যায়, প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগেরও জবাবদিহি আছে। বিচার বিভাগের জবাবদিহি শুধু জনগণ ও সৃষ্টিকর্তার কাছে। সংবিধান অনুযায়ী সব ক্ষমতার মালিক জনগণ।রাষ্ট্রের তিনটি বিভাগের গুরুত্ব বোঝাতে প্রধান বিচারপতি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা পঙক্তি উদ্ধৃত করেন।