এই বিভাগে পেশাসংক্রান্ত যেকোনো প্রশ্ন পাঠাতে পারেন। বিশেষজ্ঞরা সেসবের উত্তর দেবেন। এই বিভাগে চিঠি পাঠানোর ঠিকানা: পেশা-পরামর্শ, কাজের খবর, প্রথম আলো, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। এ ছাড়া ই-মেইল পাঠাতে পারেন [email protected] ঠিকানায়। আরও পেশা-পরামর্শ পাবেন প্রথম আলো জবসের ওয়েবসাইটে (www.prothom-alojobs.com)প্রশ্ন: আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চট্টগ্রাম আইন কলেজের এলএলবি প্রথম বর্ষের ছাত্র। আমার বর্তমান বয়স ২৫ বছর। আমি একজন বিচারক হতে চাই। এলএলবি সম্পন্ন করে কি আমি জুডিশিয়াল সার্ভিস কমিশনের অধীনে সহকারী জজ পদে পরীক্ষায় অংশ নিতে পারব?ছিদ্দিকষোলশহর, চট্টগ্রাম। পরামর্শ: আপনি অবশ্যই এলএলবি অনার্স সম্পন্ন করে জুডিশিয়াল ক্যাডারে বিসিএস পাস করার পর সহকারী জজ বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদে পরীক্ষা দিতে পারবেন। এ ছাড়া অনেক সময় সিনিয়র আইনজীবীদের মধ্য থেকেও হাইকোর্ট বিচারপতি পদে নিয়োগ দেওয়া হয়।মোহাম্মদ রফিকুল ইসলাম, এফআইপিএমপ্রধান নির্বাহী কর্মকর্তা, হায়ার স্মার্ট কনসালট্যান্টস