আইন কমিশনের চেয়ারম্যানের পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি মো. আব্দুর রশিদ পদত্যাগ করেছেন। আজ মঙ্গলবার দুপুরে আইন মন্ত্রণালয়ে তিনি পদত্যাগপত্র জমা দেন। আইনমন্ত্রী শফিক আহমেদ ও আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম পদত্যাগের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। আইনমন্ত্রী জানিয়েছেন, মো. আব্দুর রশিদের সঙ্গে তাঁর খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। এদিকে চেয়ারম্যানের পদত্যাগের কারণ জানতে চাইলে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘পদত্যাগ করেছেন এটুকু জানি। তবে কেন করেছেন, তা জানি না।’প্রসঙ্গত বিচারপতি আব্দুর রশিদ ২০০৯ সালের ২১ এপ্রিল আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন। দায়িত্ব নেওয়ার দেড় বছরের মাথায় তিনি পদত্যাগ করলেন। পদত্যাগপত্রে তিনি চলতি মাসের ৬ তারিখ উল্লেখ করে আজ জমা দিয়েছেন।