আইন করে হরতাল বন্ধ করা যাবে না: খাদ্যমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইন করে হরতাল বন্ধ করা যাবে না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক।আজ বুধবার সচিবালয়ে ভিয়েতনামের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর রাজনৈতিক সংকট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।আবদুর রাজ্জাক বলেন, ‘আইন করে হরতাল বন্ধ করা যাবে না। শান্তিপূর্ণভাবে হরতাল করেন। হরতাল করার জন্য গাড়িতে আগুন লাগাতে হবে কেন। আমি মনে করি, সরকার কোনো ক্রমেই এটা সহজভাবে মেনে নেবে না।’