আইন করে হরতাল বন্ধের ইচ্ছা সরকারের নেই: সৈয়দ আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন করে হরতাল বন্ধ করার কোনো ইচ্ছা সরকারের নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তবে বিরোধী দলকে শান্তিপূর্ণভাবে হরতাল পালনের আহ্বান জানিয়েছেন তিনি। আজ শনিবার রাজধানীতে সাইমন গ্রুপের চালু করা দুবাইয়ের ইলেকট্রনিক ভিসা সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সৈয়দ আশরাফ আরও বলেন, ‘হরতাল আইনগত রাজনৈতিক অধিকার। সুতরাং সেটাকে বানচাল করা বা বাধা দেওয়ার কোনো গণতান্ত্রিক অধিকার আমাদের নেই। আমরা যেটা বলছি সেটা হচ্ছে, হরতাল শান্তিপূর্ণভাবে পালন করা হোক, যাতে জনগণের জালমালের কোনো ক্ষতি না হয়।’সংসদ থেকে বিএনপি সাংসদদের পদত্যাগের বিষয়ে তিনি বলেন, ‘আমরা তো অফিসিয়াল কোনো হুমকি বা কোনো ঘোষণা পাইনি। কেউ কেউ বলছেন।’ বিরোধী দলের সাংসদেরা পদত্যাগ করলে কী পরিস্থিতি হবে—সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘আমি মনে করি, এতে কোনো সংকটের সৃষ্টি হবে না।’