আইন তার নিজস্ব গতিতে চলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহবাগের পরিস্থিতি নিয়ে দেশ সংঘাতের দিকে যাচ্ছে বলে আমার মনে হয় না। শাহবাগের তরুণ প্রজন্মের দাবির বিপক্ষে অবস্থান নিয়ে জামায়াত বা সমমনা দলগুলোর ডাকা হরতালে জনগণ সাড়া দিয়েছে কি দেয়নি, সেই বিতর্ক বাদ দিলাম। তবে আমার মনে হয়, হরতাল শান্তিপূর্ণ হয়েছে। যুদ্ধাপরাধের বিচারে সাধারণ মানুষের দাবি থাকতেই পারে। তবে এতে বিচারকাজ প্রভাবিত হবে না। আইন তার নিজস্ব গতিতে চলবে। তরুণ প্রজন্মের দাবিকে কেন্দ্র করে ধর্মভিত্তিক দলগুলো যে নাশকতা শুরু করেছে, সে বিষয়ে সরকারকে সতর্ক হতে হবে। কারণ, সরকারের পক্ষে তো ওদের মতো মারামারি করা সম্ভব নয়। বিষয়টি যাতে বেশি দূর না এগোয়, সে জন্য সরকারকে দ্রুত সমস্যার সমাধান করতে হবে।ব্যারিস্টার রফিক-উল হক: বিশিষ্ট আইনজীবী