আইন প্রতিমন্ত্রী, অ্যাটর্নি জেনারেলসহ পাঁচজনকে হত্যার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বঙ্গবন্ধু হত্যা মামলার প্রধান কৌঁসুলি ও জেলহত্যা মামলার বিশেষ কৌঁসুলি আনিসুল হকসহ পাঁচজনকে হত্যার হুমকি দিয়ে চিঠি দেওয়া হয়েছে। ২৩ নভেম্বর পাঠানো চিঠিটি ২৫ নভেম্বর হাতে পেয়েছেন বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আজ রোববার জানিয়েছেন।চিঠির শুরুতে বলা হয়, ‘কমান্ড ওয়ান: শ্যুট অ্যান্ড কিল্ড দেম অ্যানি হয়্যার।’ নিচে লেখা ছিল, ‘ফ্রম আল-কায়েদা, লস্কর-ই তাইয়েবা, হুজি, জয়সে মোহাম্মদ ও জেএমবি।’এরপর পর্যায়ক্রমে গোলাম রাসুল, আনিসুল হক, মাহবুবে আলম, কামরুল ইসলাম, ঢাকার বিশেষ জজ-২-এর সাবেক বিচারক এ কে রায়ের নাম উল্লেখ ছিল। ডাকযোগে পাঠানো চিঠিটিতে প্রেরকের স্থানে আইনজীবী মারুফ এ/জি, সুপ্রিম কোর্ট, ঢাকা লেখা ছিল।এ ব্যাপারে আনিসুল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘নো কমেন্ট।’