আইন প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ‘পাকিস্তানের চর’ বলে কটূক্তি করার অভিযোগে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের বিরুদ্ধে পাঁচ হাজার কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে।আজ বুধবার সকালে সিরাজগঞ্জ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক মীর রুহুল আমিন বাদী হয়ে সিরাজগঞ্জ মুখ্য বিচারিক আমলী আদালত-১-এ মামলা দায়ের করেন। জ্যেষ্ঠ বিচারিক হাকিম প্রদীপ কুমার রায় মামলাটি গ্রহণ করেন।মামলায় উল্লেখ করা হয়েছে, ২১ মে জাতীয় প্রেসক্লাবে বিশ্ব কবিতা কণ্ঠ পরিষদের এক সভায় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ‘পাকিস্তানের চর’ হিসেবে আখ্যায়িত করেন। অভিযোগে আরও বলা হয়, দেশের ভেতরে ও বাইরে প্রয়াত রাষ্ট্রপতির মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। আর তাই জিয়াউর রহমানের পরিবারের প্রায় পাঁচ হাজার কোটি টাকার মানহানি হয়েছে উল্লেখ করে বাদী মামলাটি দায়ের করেন।