আইন প্রতিমন্ত্রীর সমালোচনায় নজরুল ইসলাম খান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে সরকার উদ্দেশ্যমূলকভাবে তারেক রহমানকে জড়ানোর চেষ্টা করছে। তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমানের বিরুদ্ধে আইন প্রতিমন্ত্রীর বক্তব্য বেআইনি।আজ বৃহস্পতিবার সকালে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানো শেষে নজরুল ইসলাম খান সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি আরও বলেন, তারেক রহমান আইন মেনেই জামিন নিয়ে বিদেশে চিকিৎসাধীন। তাই তিনি আইনকে বৃদ্ধাঙুলি দেখিয়েছেন—এ ধরনের মন্তব্য বেআইনি ও ষড়যন্ত্রমূলক।