আইন-শৃঙ্খলার জন্য ক্ষতিকর যেকোনো ব্যক্তিকে আইনের আওতায় আনার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের জানমালের নিরাপত্তা বিধান, আইনের শাসন এবং মানবাধিকার প্রতিষ্ঠায় পুলিশকে সচেতন থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন মাঠে আজ মঙ্গলবার সকালে পুলিশ সপ্তাহের উদ্বোধন করে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, সময়ের বিবর্তনে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অঙ্গনে অপরাধ ও আইন শৃঙ্খলার ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এসেছে। দেশে দেশে উত্থান হয়েছে জঙ্গিবাদ ও চরমপন্থার। বাংলাদেশও এগুলো থেকে মুক্ত নয়। জননিরাপত্তার জন্য এগুলো মারাত্মক হুমকি। পাশাপাশি প্রযুক্তিগত উন্নয়নের সঙ্গে সঙ্গে সন্ত্রাসীরা ব্যবহার করছে উন্নত প্রযুক্তি। পুলিশকে কঠোর হাতে এগুলো মোকাবিলা করতে হবে।প্রধানমন্ত্রী বলেন, আইন-শৃঙ্খলার জন্য ক্ষতিকর যেকোনো ব্যক্তিকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। এ ব্যাপারে কোনো ধরনের শৈথিল্য বরদাশত করা হবে না। তিন বলেন, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের অর্জিত জ্ঞান, পদ্ধতি ও কৌশল মানুষের সেবায় কাজে লাগাতে হবে। প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় বিশ্বের সঙ্গে তাল মিলাতে হবে।প্রধানমন্ত্রী পুলিশ বিভাগের উন্নয়নে ৪৮৭ কোটি টাকার একটি বিশেষ প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে জানান। আগামী জুন মাসের মধ্যে দেশের ৫৯৯টি থানায় দুটি করে পিকআপ ভ্যান ও মোটরসাইকেল দেওয়া হবে।পুলিশ সপ্তাহের এ উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, প্রতিমন্ত্রী শামসুল হকসহ সারা দেশের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।এ অনুষ্ঠানে গত দুই বছরে পুলিশের সাহসিকতার জন্য ৬২ জন পুলিশ কর্মকর্তার হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী।