আইনগত প্রক্রিয়া শেষেই যুদ্ধাপরাধীদের গ্রেপ্তার করা হবে : ফারুক খান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাণিজ্যমন্ত্রী মো. ফারুক খান বলেছেন, মক্তিযুদ্ধে পাকিস্তান যে মানবতাবিরোধী কাজ করেছে, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উন্নয়ন করতে হলে পাকিস্তানকে অবশ্যই ক্ষমা চাইতে হবে। সব দেশেই যুদ্ধাপরাধের বিচার হয়েছে, বাংলদেশেও যুদ্ধাপরাধীদের বিচার হবেই। বিগত সরকারগুলো যুদ্ধাপরাধীদের বিচার করেনি। এ দায় তাদের। আইনগত প্রক্রিয়া শেষ হলেই যুদ্ধাপরাধীদের গ্রেপ্তার করা হবে।আজ শনিবার সন্ধ্যায় গোপালগঞ্জের কাশিয়ানীর মাজরা বাজারে সাজাইল ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।মুন্সি হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতা আবদুর রউফ মিয়া, মোক্তার হোসেন, ফররুক হোসেন, বিপ্লব আহম্মেদ প্রমুখ বক্তব্য দেন।