আইনজীবী প্যানেলে কোনো সাংসদ থাকবেন না: আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচারে গঠিত আইনজীবী প্যানেল এখনো চূড়ান্ত হয়নি। আজ এ প্যানেলের প্রধান গোলাম আরিফ টিপুকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু অন্যদের নিয়োগপ্রক্রিয়া সরকারের পক্ষ থেকে এখনো চূড়ান্ত করা হয়নি।আজ সোমবার বিকেলে আইনমন্ত্রী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে নিয়ে যুদ্ধাপরাধের বিচারে গঠিত তদন্ত কর্মকর্তা ও আইনজীবীদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।আইনমন্ত্রী বলেন, আইনজীবী প্যানেলে কোনো সাংসদ থাকবেন না। প্যানেলে আইনজীবীর সংখ্যাও পরিবর্তিত হতে পারে বলে তিনি সাংবাদিকদের জানান। তদন্ত সংস্থা আজ থেকে কাজ শুরু করেছে। তাঁদের আইন সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে এবং একাত্তরের গেজেট পড়তে বলা হয়েছে।মন্ত্রী এক প্রশ্নের জবাবে বলেন, অপরাধীদের বিচারের আওতায় আনা আইনের শাসন। তবে রাজনৈতিক বিবেচনায় কাউকে এ বিচারের আওতায় আনা হবে না।