প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধ সম্পর্কে কটূক্তি করায় আইনজীবী ফখরুল ইসলামের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার মামলা করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সভাপতি সাদরুল আলম চৌধুরী বাদী হয়ে মানহানির অভিযোগে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি করেছেন।মহানগর হাকিম মেহেদী হাসান তালুকদার বাদীর জবানবন্দি গ্রহণ করে আইনজীবী ফখরুল ইসলামকে আগামী ২৬ অক্টোবর আদালতে হাজির হওয়ার সমন জারি করেছেন। মামলায় অভিযোগ করা হয়, ২২ সেপ্টেম্বর আইনজীবী ফখরুল ইসলাম বিভিন্ন গণমাধ্যমে মুক্তিযুদ্ধ সম্পর্কে কটূক্তি করে বলেন, ১৯৭১-এর যুদ্ধ ছিল পাকিস্তান ও ভারতের। এ ধরনের উক্তির মাধ্যমে মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়েছে। এ কারণে মানহানির অভিযোগে মামলা করা হয়েছে।