আইনজীবী সমিতির ভোট গ্রহণ শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। বিরতির পর ভোট গণনা শুরু হবে।নির্বাচন উপকমিটির সমন্বয়কারী আমিনুল হক প্রথম আলো অনলাইনকে জানান, এবারের নির্বাচনে ভোটারের সংখ্যা তিন হাজার ৮২৯ জন। গতকাল বুধবার প্রথম দিনে এক হাজার ৫৪৭ জন ভোট দেন। আর আজ এক হাজার ৬০০ জন ভোট দিয়েছেন। প্রাথমিক হিসেবে তিন হাজার ১৪৭ জন ভোট দিয়েছেন।আজ দ্বিতীয় ও শেষ দিনে সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট চলে।প্রসঙ্গত, সমিতির ২০১২-২০১৩ নির্বাচনে ১৪টি পদের বিপরীতে ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।