আইনজীবী সেজে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনে ডিগ্রি ও লাইসেন্স ছাড়াই আইনজীবী সেজে মামলা পরিচালনা করে আসছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের শিকাগোতে তাহির মালিক নামের ওই ব্যক্তি আদালতে ৬০টির বেশি মামলা পরিচালনা করেছেন। কিন্তু গত ডিসেম্বরে ধরা পড়ে যান তিনি। আর গত সোমবার আদালত তাঁকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন। এর আগেও চুরি ও ছিনতাইয়ের ঘটনায় জেল খেটেছেন তাহির মালিক। আদালতের শেরিফ বলেন, ‘কেউ কোনো দিন তাঁকে সন্দেহ করেনি। মামলার সবই তিনি ঠিকঠাকমতো করতেন। শুধু আইনে তাঁর কোনো ডিগ্রি ছিল না।’ ইউপিআই