আইনজীবীকে রিমান্ডের আবেদন, জজকোর্টে উত্তেজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এজলাস ভাঙচুরের অভিযোগে করা মামলায় আইনজীবী নূরুল ইসলামকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ। এ কারণে ঢাকা জজকোর্ট এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।আজ মঙ্গলবার আদালতে পুলিশ নূরুল ইসলামকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। এর আগে আইনজীবীদের দায়ের করা এ মামলায় উচ্চ আদালতে জামিনের আবেদন করা হলে খোরশেদ আলমসহ দুই আইনজীবীকে জামিনে মুক্তির নির্দেশ দেন হাইকোর্ট।জানা গেছে, আজ বিকেলে আদালত এলাকায় মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছেন সর্বস্তরের আইনজীবীরা। এ ছাড়া মহানগর দায়রা জজ জহুরুল হক ও মুখ্য মহানগর হাকিম এ কে এম এনামুল হককে এই মামলা দায়ের করার ইন্ধনদাতা হিসেবে আখ্যায়িত করে তাঁদের অপসারণ দাবি করেছেন আইনজীবীরা।শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা আইনজীবী সমিতির সাবেক ও বর্তমান সভাপতি, সেক্রেটারিসহ জ্যেষ্ঠ আইনজীবীরা এ বিষয়ে একটি জরুরি সভায় বসেছেন।