মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য গঠিত আইনজীবী প্যানেলের (প্রসিকিউশন) প্রত্যেক সদস্যের নিরাপত্তায় একজন করে গানম্যান নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।আজ বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য গঠিত তদন্ত কর্মকর্তা এবং আইনজীবী প্যানেলের সদস্যদের সঙ্গে এক বৈঠক শেষে আইনমন্ত্রী শফিক আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।তদন্ত সংস্থার সদস্যদের নিরাপত্তায় গানম্যান দেওয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, তাঁরা নিজেরাই নিজেদের নিরাপত্তা দিতে সক্ষম। তাই তাঁদের বাড়তি নিরাপত্তার দরকার নেই।আইনমন্ত্রী সাংবাদিকদের জানান, মানবতার বিরুদ্ধে অপরাধের বিচার এই সরকারের আমলে শুরু হয়েছে এবং এই সরকারের মেয়াদেই তা শেষ হবে। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় যারা গণহত্যা, মানবতা ও অন্যান্য হত্যা করেছে, তাদের বিচার যেন সুষ্ঠুভাবে হয়, সে চেষ্টাই আমরা করছি। দেশের মানুষের দাবি অনুযায়ী সরকার মানবতার বিরুদ্ধে অপরাধের বিচারের কাজ শুরু করেছে।’বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান শিকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।