আদালতের অাদেশ সম্পর্কে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী করণীয় নির্ধারণ করবে গ্রামীণ ব্যাংক।আজ মঙ্গলবার আদালতের অাদেশের প্রতিক্রিয়া জানাতে গিয়ে গ্রামীণ ব্যাংকের তথ্য ও গণমাধ্যম সমন্বয় বিভাগের মহাব্যবস্থাপক জান্নাত-ই-কাওনাইন সাংবাদিকদের কাছে এ কথা বলেন।গ্রামীণ ব্যাংকের প্রতিক্রিয়ায় জানানো হয়েছে, ‘আমরা অাদেশ পেয়েছি। আমরা খুবই মর্মাহত। আমরা আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী করণীয় নির্ধারণ করব। আমরা আশা করি, এর মধ্যে কোনোভাবেই গ্রামীণ ব্যাংকের কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত হবে না। গ্রামীণ ব্যাংকের প্রায় এক কোটি সদস্য ও ২৬ হাজার কর্মী, যাঁরা কঠিন শ্রমের দ্বারা গ্রামীণ ব্যাংককে এ পর্যায়ে নিয়ে এসেছেন এবং তাঁদের সন্তানদের সুন্দর ভবিষ্যত্ গড়ার জন্য দৃঢ়ভাবে নিয়োজিত আছেন, তাঁদের পরিকল্পনা ব্যাহত হবে না।’এদিকে আদালতের অাদেশের প্রতিবাদে রাজধানীর মিরপুরে মানববন্ধন কর্মসূচি পালন করছেন গ্রামীণ ব্যাংকের কর্মীরা।