আইনজীবীর আবেদনে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান হাইকোর্টের একজন বিচারকের বিরুদ্ধে অভিযোগ তদন্তে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের জন্য করা আবেদনের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আইন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। আজ বুধবার রাষ্ট্রপতি এ নির্দেশ দিয়েছেন বলে বঙ্গভবনের একজন কর্মকর্তারা জানান। খবর বাসসের।কর্মকর্তারা জানান, বঙ্গভবন থেকে আইন মন্ত্রণালয়ে পাঠানো এক পত্রে বলা হয়, সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মোজাম্মেল হক সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের মাধ্যমে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীকে অপসারণ করার জন্য আবেদন জানিয়েছেন। মন্ত্রণালয়ে পাঠানো পত্রের সঙ্গে আবেদনকারীর আবেদনপত্রটিও সংযুক্ত করা হয়।