আইনজীবীর চেম্বার থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার-অ্যাট-লসাখাওয়াতখান অ্যান্ড অ্যাসোসিয়েটসসমস্যা: আমার বয়স এখন ২০ বছর। ২০০৮ সালে আমি আমার খালাতো দুলাভাইকে বিয়ে করি (আমার বোনকে না জানিয়ে)। বিয়ে হয় বাসায় কাজি ডেকে এনে। আমি যখন কাবিননামায় সই করি, তখন অন্য তথ্যগুলো পূরণ করা ছিল না। আমার দুলাভাই পরে কাজির সঙ্গে যোগাযোগ করে তথ্যগুলো পূরণ করেছেন কি না, তাও আমার জানা হয়নি। আমি সই করার সময় মাত্র একজন সাক্ষী সই করেন। আমার বোনের কোনো লিখিত অনুমতি ছিল না। পরে আমার দুলাভাই আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করায় ২০০৯ সালে আমি তাঁর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিই।এখন আমি কীভাবে জানব কাবিন রেজিস্ট্রি হয়েছে কি না? যদি হয়ে থাকে, তবে আমি তাঁকে কীভাবে তালাক দেব? আমার বোন কি আমার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নিতে পারবে।নাম প্রকাশে অনিচ্ছুকপরামর্শ: প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করা আইনত অপরাধ। তাই আপনার বোনকে না জানিয়ে এবং তাঁর অনুমতি না নিয়ে বিয়ে করায় আপনার স্বামী অপরাধ করেছেন।দ্বিতীয়ত, আপনার বিয়ের কাবিননামায় কী লেখা হয়েছে, ১৮ নম্বর ঘরে আপনাকে তালাক দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে কি না, তা দেখুন। কাবিননামা রেজিস্ট্রি না করাও অপরাধ। আপনি সংশ্লিষ্ট কাজি অফিসে যোগাযোগ করুন। যদি কাবিননামায় আপনাকে তালাক দানের ক্ষমতা দেওয়া থাকে, তাহলে আপনি তাঁকে তালাক দিতে পারবেন। আপনি পারিবারিক আদালতেও মামলা করতে পারেন। আপনার বোন আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন কেন, তা বোধগম্য হলো না। তবে স্বামীর বিরুদ্ধে ইচ্ছে করলে তিনি আইনগত ব্যবস্থা নিতে পারবেন।