আইনজীবীর চেম্বার থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনজীবী,বাংলাদেশ সুপ্রিম কোর্টসমস্যা: ছোটবেলায় আমার মা মারা যান। আমরা এক বোন দুই ভাই। মায়ের মৃত্যুর পর বাবা আবার বিয়ে করেন। সৎমার এক ছেলে ও এক মেয়ে। বাবা ২০০৭ সালের ৭ মার্চ ব্রেনস্ট্রোক করেন এবং তিন বছর কথা বলতে পারতেন না; এমনকি কাউকে চিনতেনও না। এ অবস্থায় ২০০৮ সালের ৮ জুন সৎমা আমার চাচার সহযোগিতায় বাবার কেনা সম্পত্তি টিপসইয়ের মাধ্যমে তাঁর নামে লিখে নেন। এ ঘটনার একমাত্র সাক্ষী সৎমায়ের ছোট বোনের স্বামী। উল্লেখ্য, বাবা শিক্ষিত ছিলেন এবং সুস্থ অবস্থায় তাঁর সব ক্রয়-বিক্রয় লিখিত সাক্ষরের মাধ্যমে করেছেন, যার প্রমাণ আমার কাছে আছে। এখন প্রশ্ন হলো, এ রকম অসুস্থ অবস্থায় টিপসই দিয়ে লিখে নেওয়া জমি কি সৎমায়ের জমি হিসাবে গণ্য হবে? আইনি সহায়তায় আমরা কি এই জমি ফিরে পেতে পারি? জমিটি তাঁদের নামে রেকর্ডও করেছেন। উল্লেখ্য, বাবা অসুস্থ অবস্থায় এ বছর ১৭ জানুয়ারি মারা যান। আমার কাছে তাঁর শারীরিক অসুস্থতা এবং চিকিৎসকের সব সনদ, টিপসইয়ের মাধ্যমে লিখে নেওয়া জমির দলিল আছে। এখন আমি কী করতে পারি, জানালে কৃতজ্ঞ থাকব।নাজ, ঢাকাপরামর্শ: সাবালক, মানসিকভাবে সুস্থ এবং আইনের দ্বারা অযোগ্য ঘোষিত নন, শুধুমাত্র এমন ব্যক্তিই সম্পত্তি হস্তান্তর করতে পারেন (সম্পত্তি হস্তান্তর আইনের ৭ ধারা এবং চুক্তি আইনের ১১ ধারা একসঙ্গে পঠিত)। যদি প্রমান করা যায় যে আপনার পিতা সম্পত্তি হস্তান্তর এর সময় মানসিকভাবে সম্পূর্ণ রূপে সুস্থ ছিলেন না তবে সে হস্তান্তর অবশ্যই বাতিলযোগ্য। আপনি আপানার সৎমার বরাবরে আপনার পিতার সম্পত্তি হস্তান্তরটি অবৈধ, প্রতারণামূলক, বেআইনি এবং বাতিল ঘোষণা চেয়ে দেওয়ানা আদালতে মামলা করতে পারেন। যদি দখল না থাকে তবে দখলও প্রার্থনা করতে হবে। আপনার সৎমার নামে জমি রেকর্ড হলেও ক্ষতি নেই। আদালতে আপানার মালিকানা প্রমাণিত হওয়ার পর রেকর্ড সংশোধন করা যেতে পারে।