আইনজীবীর চেম্বার থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমস্যা: সামাজিক উন্নয়ন ও শৃঙ্খলার স্বার্থে, নীতি-নৈতিকতার বিকাশে, সমাজের মানুষকে অন্যায়-অপকর্ম, অজ্ঞতা-কুসংস্কার, মাদক, জুয়া, চুরি-ডাকাতি, ঝগড়া-বিবাদ থেকে মুক্ত রেখে ধর্মকর্মের দিকে আগ্রহী করে তুলতে এবং পল্লিকে একটি মডেল পল্লি হিসেবে গড়ে তোলার জন্য শতভাগ শিক্ষা নিশ্চিত করা, ছাত্রছাত্রীদের সহযোগিতা করা, বৃক্ষ রোপণ করা এবং অন্যান্য কল্যাণমূলক সংঘ বা সংগঠনের রেজিস্ট্রেশন লাগবে কি না? আর লাগলে কীভাবে তা পাওয়া যেতে পারে? এস আল আমিন সরকারশিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়পরামর্শ: কল্যাণমূলক সংগঠন করতে হলে সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে অনুমতি লাগবে। এ ছাড়া সোসাইটি অ্যাক্ট ১৮৬০ অনুযায়ী রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস থেকে রেজিস্ট্রেশন করার বিধান আছে। এ ছাড়া ১৯৯৪ সালের ব্যাংক কোম্পানি আইনের ২৮ ধারা অনুযায়ী রেজিস্ট্রেশন করে কর্মকাণ্ড পরিচালনা করতে পারেন।