আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টপ্রশ্ন: দাদার দুই স্ত্রীর সংসার। তাঁদের ঘরে আমার বাবা, চাচা, ফুফুরা মিলে মোট নয়জন। দাদা-দাদিসহ তাঁরা কেউ এখন জীবিত নেই। আমার বাবা, চাচাদের জীবদ্দশায় পৈতৃক সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে সৎ চাচাদের সঙ্গে একটি মামলা হয়েছিল। তবে শেষ পর্যন্ত ওই মামলা সোলেহনামা মূলে আপস নিষ্পত্তি হয়। এদিকে ওই সোলেহনামায় দেখা যায়, উভয়পক্ষের সব অংশীদারের স্বাক্ষর থাকলেও দুই অংশীদার সৎ ফুফুর নাম বা স্বাক্ষর নেই এবং তাঁদের এক প্রকার বাদও দেওয়া হয়েছে। অথচ পরবর্তী সময় ওই দুই ফুফুর অংশ তাঁদের এক ভাইয়ের ছেলেরা কবলামূলে খরিদ করে। এখন আমার প্রশ্ন, দুই অংশীদার ফুফুকে বাদ দিয়ে সম্পাদিত সোলেহনামা এবং পরবর্তী সময়ে খরিদ কবলার আইনগত গ্রহণযোগ্যতা ও বৈধতা নিয়ে কী ধরনের সমস্যা হতে পারে। তা বিস্তারিত জানতে চাই।বজল আহামদচট্টগ্রামপরামর্শ: আপনার ফুফুরা ওই মামলায় পক্ষ ছিল কি না, বা কোন শর্তাধীনে সোলেহনামা সম্পাদিত হয়েছিল তা আপনার প্রশ্ন থেকে বোঝা গেল না। দুই ফুফুর অংশ তারা নিজেরাই বিক্রি করেছিলেন না অন্য কেউ বিক্রয় করেছিলেন, বা খরিদ্দাররা কার কাছ থেকে খরিদ করেছিলেন তাও আপনার প্রশ্ন থেকে পরিষ্কার হলো না। সোলেহনামা ও কবলাটির অনুলিপিসহ কোনো আইনজীবীর সঙ্গে পরামর্শ করলে হয়তো আপনার প্রশ্নের সন্তোষজনক জবাব পেতেন।