আইনজীবীর চেম্বার থেকে
পরামর্শ দিয়েছেনতৌহিদুলইসলাম, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টসমস্যা: আমার দুজন মা। বাবা একজন বীর মুক্তিযোদ্ধা এবং তিনি সম্প্রতি মৃত্যুবরণ করেন। তিনি সরকারি চাকরিজীবী ছিলেন এবং তাঁর সার্ভিস বুকে আমার প্রথম মায়ের নামে নোমিনি রয়েছে। আমরা প্রথম পক্ষের দুই ভাই এবং দ্বিতীয় পক্ষের আট বছরের এক ছোট ভাই রয়েছে। এই প্রেক্ষাপটে আমার বাবার গ্র্যাচুয়িটি, পেনশন ও মুক্তিযোদ্ধা সম্মানী ভাতায় কীভাবে অংশীদার বর্তাবে। উল্লেখ্য, আমরা প্রথম পক্ষের দুই ভাই ২২ ও ৩০ বছর বয়সী এবং দ্বিতীয় মায়ের বয়স মাত্র ২৮ বছর। এর সমাধান দিলে কৃতার্থ হব। ধ্রুব রায়, কুড়িগ্রাম।পরামর্শ: আপনার দুই মা এবং আপনারা তিন ভাই, সবাই আপনার বাবার সম্পত্তিতে পারিবারিক আইন অনুযায়ী অংশীদার। কাউকে নমিনি করার কারণে অন্য অংশীদারদের আইনগত দাবি চলে যায় না। সমস্যা: বায়নাকৃত সম্পত্তি পরে অন্যত্র দলিলের মাধ্যমে বিক্রি করা হলে কোন সম্পত্তির দাবি সঠিক—বায়নাকৃত সম্পত্তি, নাকি পরে দলিলমূলে দাবিকৃত মালিকানা? উল্লেখ্য, কোনো প্রকার বায়নার দলিল না করে অন্যত্র বিক্রি করার পর পুনরায় তাকে লিখে দেওয়া হয়েছিল।সজীব, ঢাকাপরামর্শ: রেজিস্ট্রিকৃত বায়না করার পর বিক্রি করতে অস্বীকার করলে চুক্তি প্রবলের মামলা করার মাধ্যমে হস্তান্তর বাধ্য করা যায়। কিন্তু বায়না বলবৎ থাকা অবস্থায় যদি অন্যত্র বিক্রি করা হয় এবং ওই তৃতীয় পক্ষের ক্রেতা যদি ওই বায়নার বিষয়ে অজ্ঞাত থাকেন তবে তার স্বার্থে অবশ্যই সংরক্ষণ করতে হবে। এ ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত বায়না গ্রহীতা ইচ্ছে করলে ক্ষতিপূরণের দাবি করতে পারেন। বিক্রি করে ফেলার পর ওই সম্পত্তি বিক্রেতার পুনরায় বিক্রি করার কোনো অধিকার থাকে না। তাই সে কোন বায়নাও করতে পারে না।