আইনজীবীর চেম্বার থেকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরামর্শ দিয়েছেনতৌহিদুলইসলাম, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টপ্রশ্ন: একটি দাগে ২০ শতাংশ জমি। সেই দাগের ওয়ারিশরা হচ্ছেন প্রথম স্ত্রী মৃত, দ্বিতীয় স্ত্রী জীবিত, প্রথম স্ত্রীর তিন ছেলে, তিন মেয়ে এবং দ্বিতীয় স্ত্রীর দুই ছেলে। এমতাবস্থায় তাঁদের কার অংশ কতটুকু? (মুসলিম ফারাজ অনুযায়ী) জীবিত স্ত্রীর যদি অন্যত্র বিয়ে হয়, তবে তাঁর সম্পত্তি বিক্রির অধিকার আছে কি না?পরামর্শ: মৃত ব্যক্তির বর্তমান ওয়ারিশরা হচ্ছে তাঁর এক স্ত্রী, পাঁচ ছেলে এবং তিন মেয়ে। স্ত্রী পাবেন আট ভাগের এক অংশ। বাকী আট ভাগের সাত অংশ সম্পত্তি ছেলে এবং মেয়েদের মধ্যে বণ্টন হবে। তাতে প্রত্যেক ছেলে পাবে তেরো ভাগের দুই অংশ এবং প্রত্যেক মেয়ে পাবে তেরো ভাগের এক অংশ। জীবিত স্ত্রীর অন্যত্র বিয়ে হলেও তা তাঁর সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে বাধা হবে না।