আইনজীবীর চেম্বার থেকে
বার অ্যাট ল, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টসমস্যা: বাবা তাঁর ২৭ শতক জমির মধ্যে রাস্তার সঙ্গের সাড়ে পাঁচ শতক জমি আমার মায়ের নামে দিয়ে লোন করে পাকা বাড়ি তৈরি করেন। এর পাশে রাস্তার সঙ্গের বাকি ছয় শতক জমি ১৯৯৪ সালে আমার স্বামীর কাছে বিক্রি করেন। বাবাকে বিশ্বাস করে দলিল করার সময় দেখিনি এবং বাবা এত দিন দলিলটি নিজের কাছে রেখে দিয়েছিলেন। সম্প্রতি আমি দলিল নিয়ে দেখতে পাই, বাবা আমার স্বত্বের কোনো দিক উল্লেখ করেননি। আমি দখল চাইলে ১৯৯৪ সালে যে টাকা নিয়েছেন তা ফেরত দিয়ে জমি তাঁর নামে ফিরিয়ে দিতে বলেন। আমি ফিরিয়ে দিতে ইচ্ছুক নই। উল্লেখ্য, কোনো দিক ছাড়াই জমি আমার স্বামীর নামে রেকর্ড হয়েছে। কী করলে আমি আমার স্বত্ব পেতে পারি? নাম প্রকাশে অনিচ্ছুক।পরামর্শ: আপনি স্বত্ব চেয়ে দখলের মোকদ্দমা করতে পারেন এবং ঘোষণা চাইতে পারেন দেওয়ানি আদালতে।সমস্যা: আমরা তিন ভাই ও চার বোন। মা জীবিত আছেন। বাবা কিছুদিন আগে মৃত্যুবরণ করেন। এখন আমরা বাবার রেখে যাওয়া সম্পত্তি ভাই-বোনদের মধ্যে ভাগ করে নিতে চাই। আইন অনুযায়ী কীভাবে ভাগ হবে জানালে উপকৃত হব। কোনো ভাই বা বোন যদি আইন অনুযায়ী ভাগ-বাটোয়ারা না মানে, তাহলে কী পদক্ষেপ নিতে হবে? আমার বাবার ব্যাংক অ্যাকাউন্টে জমানো টাকা আমরা কীভাবে পাব? শরীফ হোসেন, মাদারীপুর।পরামর্শ: আইন অনুযায়ী আপনার বাবার রেখে যাওয়া সম্পত্তিতে আপনার মা পাবেন এক-অষ্টমাংশ অংশ। বাকি সম্পত্তি আপনারা ভাইবোন ২:১ অনুপাতে ভাগ হবে। অর্থাৎ ভাইয়েরা যা পাবেন, বোনেরা তার অর্ধেক পাবেন। কেউ যদি ভাগ মানতে না চান, তাহলে আদালতে বণ্টনের মোকদ্দমা দায়ের করতে হবে। আপনার বাবার ব্যাংক অ্যাকাউন্টের টাকাও আপনাদের মধ্যে একইভাবে ভাগ হবে। তবে এ জন্য আদালত থেকে সাকসেশন বা উত্তরাধিকার সনদ নিতে হবে।