আইনজীবীর চেম্বার থেকে
পরামর্শ দিয়েছেনসাখাওয়াত হোসেন খানবার-অ্যাট-লসাখাওয়াত খান অ্যান্ড অ্যাসোসিয়েটসসমস্যা: আমি এসএসসি ও এইচএসসিতে বাণিজ্য বিভাগ থেকে পাস করার পর বর্তমানে ডিগ্রিতে বিকম পড়ছি। এখন ভালো ফলের প্রত্যাশায় আমি আবার নতুনভাবে নাম রেজিস্ট্রেশন করে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষা দিতে চাই। ভবিষ্যতে চাকরির চিন্তাভাবনা মাথায় রেখে বয়সও কয়েক বছর কমিয়ে দিতে চাইছি। আমি অবশ্য জন্মনিবন্ধন করেছি, এখন প্রশ্ন হলো, আমি কীভাবে বৈধভাবে দ্বিতীয়বার এসএসসি ও এইচএসসি পরীক্ষার সার্টিফিকেট অর্জন করতে পারব ও পূর্ববর্তী সার্টিফিকেট বাতিল করে, জন্মতারিখ কমাতে পারব কি না। আমি গ্রামে থাকি, তাই অনুগ্রহ করে আমাকে এ বিষয়ে আইনি পরামর্শ দিলে খুবই খুশি হব। আমি বর্তমানে আমার এই ফলাফল নিয়ে খুবই হতাশায় আছি। তাই আমাকে এ ব্যাপারে একটি সঠিক সমাধান দিলে আমি খুবই উপকৃত হব।রাকিব হাসান, কুমিল্লাপরামর্শ: জন্মনিবন্ধন অনুযায়ী আপনার রেজিস্ট্রেশন করা উচিত। এ বিষয়ে দ্বিতীয়বার রেজিস্ট্রেশনের সময় জন্মতারিখ পরিবর্তনের সুযোগ নেই। তবে আপনি সংশ্লিষ্ট বোর্ডের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সম্পর্কে ভালোভাবে ওয়াকিবহাল হোন।পরামর্শ দিয়েছেনমো. তৌহিদুল ইসলামআইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টইআরগো-লিগ্যাল কাউন্সিল।সমস্যা: আমার বাবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি অবসর নেওয়ার আগেই ২০০৬ সালের ১৩ আগস্ট মৃত্যুবরণ করেন। কিন্তু আমার মা আমার বাবার মৃত্যুর আগেই মৃত্যুবরণ করেন। আমরা তিন ভাইবোন। বড় বোন বিবাহিত। আমি ও আমার ছোট বোন অবিবাহিত। আমরা উভয় লেখাপড়া করি। আমাদের কোনো জমি নেই। আমি বিবিএস (অনার্স) এবং ছোট বোন আইএ পড়ে। আমরা বাবার আয়ের ওপর সম্পূর্ণ নির্ভরশীল ছিলাম। মা মারা যাওয়ার পর বাবা দ্বিতীয় বিয়ে করেছিলেন। বাবার দ্বিতীয় স্ত্রী অর্থাৎ আমাদের সত্মা জীবিত আছেন এবং তাঁর একটি ছেলেসন্তান আছে। বাবার মৃত্যুতে আমাদের সব টাকা-পয়সা উত্তোলনের জন্য সত্মাকে ক্ষমতা অর্পণ করি। তিনি পেনশনের টাকা উঠিয়ে আমাদের অংশমতো দিয়েছেন। কিন্তু কল্যাণ তহবিল থেকে প্রতি মাসে এক হাজার টাকা ওঠাচ্ছেন এবং যৌথ বিমার এক লাখ টাকা উঠিয়েছেন, কিন্তু আমাদের এ টাকা থেকে কোনো অংশ দেননি। বলেছেন, আমরা পাব না। উল্লেখ্য, বাবা কাউকে মনোনীত করেননি। এখন আমরা কি ওই টাকার অংশ পাব? যদি পাই তাহলে আমাদের কী করণীয়?মো. মোয়াজ্জেম হোসেন, বেতাগী, বরগুনা।পরামর্শ: যৌথ বিমা থেকে আপনারা আইনত অংশ পেতে হকদার। এখন যেহেতু আপনার সত্মা টাকা তুলে ফেলেছেন, তাই এ অবস্থায় আপনি মানি স্যুট করতে পারেন দেওয়ানি আদালতে।