আইনজীবীর চেম্বার থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার অ্যাট ল, সাখাওয়াতখান অ্যান্ড অ্যাসোসিয়েটসসমস্যা: সাবেক দাগ ৮৬, ৪৯, ৭২, ৮১, ৭৭০ এবং বর্তমান দাগ ১১৬, ১১৭, ১৩৩-এর সম্পত্তি আমার বাবা আলী নেয়াজ ১৯৪৯ সালে ১৮২০ নম্বর রেজেস্ট্রি-মূলে ক্রয় করেন। যার আরএস খতিয়ান নম্বর ৪৮ ও ৫২। সাবেক ৮১ ও বর্তমান ১৩৩ দাগের চার শতক জায়গা হলো আমাদের পুকুর এবং খাল সংযোগকারী একটি সরু নালা, যা দিয়ে অতিবৃষ্টি বা বন্যার সময় বাড়ি ও পুকুরের অতিরিক্ত পানি সরানো হয়। সাবেক ৪৯, বর্তমান ১১৬ এবং ১১৭ দাগের চার শতক জায়গা হলো বাড়ির লোক চলাচলের রাস্তা ও ডোবা। আমার বাবার মৃত্যুর পর দেখাশোনার প্রয়োজনীয় লোক ও তথ্যের অভাবে জরিপে এই জনস্বার্থসম্পন্ন জায়গার অংশবিশেষ খাস বা ১ নম্বর খতিয়ানভুক্ত হয়ে যায়। আমরা খেটে খাওয়া গরিব লোক হওয়ায় সংশোধনের সুযোগ আমাদের হয়নি। গ্রামের এবং বহিরাগত কতিপয় দুষ্টু ব্যক্তি গরিব লোকদের লিজ দেওয়ার অজুহাতে আমাদের বাড়িতে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে। জনস্বার্থে ব্যবহূত এই জায়গাটুকু স্বাভাবিক রাখার জন্য আমাদের করণীয় কী? মোহাম্মদ জাহেদ আলীকুমিল্লা। পরার্মশ: আপনাকে দলিল সংশোধনের জন্য ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করতে হবে। সঙ্গে নিষেধাজ্ঞার আবেদনও করতে পারেন, যাতে অন্য কেউ আপনাদের উচ্ছেদ করতে না পারে। এ বিষয়ে স্থানীয় বিজ্ঞ আইনজীবীর সঙ্গে যোগাযোগ করুন।