আইনজীবীর চেম্বার থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টসমস্যা: আমি উন্মুক্ত স্কুলের প্রথম সেমিস্টারের ছাত্র। রেজিস্ট্রেশনে আমার বয়স দেওয়া হয়েছে ২৩ বছর। বয়স কমানোর জন্য শিক্ষকের কাছে আবেদন করলেও কোনো কাজ হচ্ছে না। কিন্তু আমাকে বোঝানো হচ্ছে, বয়স একবার দেওয়া হয়ে গেলে আর কমানো যায় না। আমার প্রশ্ন হচ্ছে, বয়স কমানোর কোনো সুযোগ আছে কি না। জানালে উপকৃত হব।নাম প্রকাশে অনিচ্ছুকপরামর্শ: আপনি সাবালক হলে জন্মনিবন্ধন সনদে উল্লিখিত জন্মতারিখের ভিত্তিতে আপনি এই মর্মে ৫০ টাকার স্ট্যাম্পে একটি এফিডেভিট করতে পারেন যে ‘আমার প্রকৃত বয়স বা জন্মতারিখ এত। কিন্তু রেজিস্ট্রেশনে ভুলবশত আমার জন্মতারিখ এত বা বয়স ২৩ বছর লেখা হয়েছে। সে এফিডেভিটটি কোনো নোটারি পাবলিক বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক সত্যায়িত করে জন্মনিবন্ধন সনদ, ওই নোটারিকৃত এফিডেভিটের কপিসহ উন্মুক্ত স্কুল কর্তৃপক্ষ বরাবর বয়স কমানোর আবেদন করতে পারেন।