আইনজীবীর চেম্বার থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার-অ্যাট-ল, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টসমস্যা: আমার দোতলা নিজের বাড়ির ওপরের তলায় এক ভাড়াটে তিন বছর ধরে বসবাস করছেন। শুরু থেকেই ওই ভাড়াটে ঠিকমতো ভাড়া দিচ্ছেন না। অনেক ঝুট-ঝামেলা করছেন এবং তাঁর চলাফেরা সন্দেহজনক। তাঁকে প্রতি মাসে ভাড়ার জন্য লিখিত নোটিশ পাঠালেও তা কোনো মাসে দিচ্ছেন, আবার কোনো মাসে দিচ্ছেন না। ভাড়া চাইতে গেলে নানা হুমকি দিচ্ছেন। আমার সঙ্গে বাড়িভাড়ার সময় লিখিত চুক্তি ছিল। এ চুক্তি দেখালে তিনি আমাকে তিরস্কার করেন সব সময়। বাসায় আমি, আমার স্ত্রী আর একটা ছোট কাজের মেয়ে থাকি। আমরা অসহায় হয়ে আছি এবং ঠিকমতো ভাড়া না পেয়ে দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। কারণ, এ বাসা ভাড়ার আয় দিয়েই আমাদের চলতে হয়। আমার মেয়ে আছে, তাঁকে বিবাহ দিয়েছি। আমরা এখন একা। কিছু বিষয়ে মেয়েজামাই আমাদের সাহায্য-সহযোগিতা করেন। এ অবস্থায় ওই ভাড়াটেকে উচ্ছেদের জন্য আইনগত ব্যবস্থা নেওয়ার কথা ভাবছি। আমি আইন অধিকারের মাধ্যমে জানতে চাই, কীভাবে এ ভাড়াটেকে উচ্ছেদ করতে পারব। এর জন্য কী আইন আছে। বাড়িভাড়া নিয়ন্ত্রণের জন্য নাকি আইন আছে। এতে কি এর প্রতিকার পাওয়া সম্ভব? ওই লোক যে আমাকে হুমকি দেন, এটাও কি আইনগতভাবে মোকাবিলা করতে পারব?নাম প্রকাশে অনিচ্ছুকমালিবাগ, ঢাকা।পরামর্শ: বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইনানুযায়ী, চুক্তিমতে ভাড়া প্রদান না করলে ভাড়াটেকে প্রথমে উচ্ছেদের জন্য নোটিশ দিতে হবে। যদি এতে কাজ না হয়, তাহলে আদালতে ভাড়াটে উচ্ছেদের জন্য মামলা করতে হবে রেন্ট কন্ট্রোলার আদালতে। ভাড়াটে আপনাকে হুমকি দিলে কাছের থানায় জিডি করে রাখতে পারেন অথবা এজাহারের মাধ্যমে মামলা দায়ের করতে পারেন যে আপনাকে ভয়ভীতি প্রদর্শন করছে।