আইনজীবীর হাতে আইনজীবী লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে এক আইনজীবীর হাতে লাঞ্ছিত হয়েছেন অপর এক আইনজীবী। আজ বুধবার দুপুরে গোপালগঞ্জের বিচারিক হাকিম আদালতের বাইরে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী আইনজীবী কাজী মেজবাহ উদ্দিন ও বজলুর রহমান জানান, একটি মামলায় বাদীপক্ষের আইনজীবী ছিলেন গোপালগঞ্জ জজকোর্টের সাবেক সরকারি কৌঁসুলি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি ইদ্রিস আলী মোল্লা এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও অতিরিক্ত সরকারি কৌঁসুলি সুভাস চন্দ্র জয়ধর। ওই মামলার শুনানি চলাকালে তাঁরা বাগিবতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে মামলার কার্যক্রম শেষ হলে এজলাস থেকে বেরিয়ে এসে ইদ্রিস আলী মোল্লা ও তাঁর সহযোগী আইনজীবীরা সুভাস চন্দ্র জয়ধরকে গালিগালাজ করেন।ইদ্রিস আলী মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মামলার শুনানিকালে এজলাসের মধ্যে আসামিপক্ষের আইনজীবী সুভাস চন্দ্র জয়ধর বাদীপক্ষের আইনজীবীদের অশালীন ভাষায় কটাক্ষ করেন। এ কারণে আইনজীবীরা তাঁর ওপর ক্ষিপ্ত হন।সুভাস চন্দ্র জয়ধর বলেন, ‘এ মামলায় আসামিপক্ষে কাজ করার জন্যই বাদীপক্ষের আইনজীবীরা আমার ওপর চড়াও হন।’